আইপিডিসি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
Reporter01
335
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪
Online
নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ২৮ মার্চ বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৭ মার্চ কোম্পানিটি পর্ষদ সভার তারিখ ঘোষণা করে। পূর্বঘোষণা অনুযায়ী, কোম্পানিটির আজ বিকাল ৩টায় পর্ষদ সভা হওয়ার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণবশত পর্ষদ সভার তারিখ পিছিয়েছে কোম্পানিটি।
আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
আরও পড়ুন:
সদ্য সংবাদ সম্পর্কিত আরও
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
১৩ জুন ২০২৪
ঈদুল আযহা উপলক্ষে নেক্সাস টেলিভিশন-এ থাকছে বিশেষ টকশোসহ অনুষ্ঠান
১২ জুন ২০২৪
শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি সংসদে
১১ জুন ২০২৪
শেয়ারবাজারে আসলে স্টক এক্সচেঞ্জের শতভাগ শিখবেন: বিএসইসি চেয়ারম্যান
১০ জুন ২০২৪
ঈদে টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
০৮ জুন ২০২৪
পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে ডিবিএ: বিএসইসি চেয়ারম্যান
০৫ জুন ২০২৪
