৩ কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ
Reporter01
363
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪
Collected from google
স্টাফ রিপোর্টার
বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ প্রেরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশগুলো বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- লিগাসি ফুটওয়ার লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিগুলো।
লিগাসি ফুটওয়ার: আলোচ্য সময়ে কোম্পানিটি দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২১ সালে বিনিয়োগকারীদের ১ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
নাভানা ফার্মাসিউটিক্যালস: আলোচ্য সময়ে কোম্পানিটি ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
স্যালভো ক্যামিকেল: আলোচ্য সময়ে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
আরও পড়ুন:
সদ্য সংবাদ সম্পর্কিত আরও
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
১৩ জুন ২০২৪
ঈদুল আযহা উপলক্ষে নেক্সাস টেলিভিশন-এ থাকছে বিশেষ টকশোসহ অনুষ্ঠান
১২ জুন ২০২৪
শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি সংসদে
১১ জুন ২০২৪
শেয়ারবাজারে আসলে স্টক এক্সচেঞ্জের শতভাগ শিখবেন: বিএসইসি চেয়ারম্যান
১০ জুন ২০২৪
ঈদে টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
০৮ জুন ২০২৪
পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে ডিবিএ: বিএসইসি চেয়ারম্যান
০৫ জুন ২০২৪
