লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের প্রশিক্ষণ দেবে বিআইসিএম
Reporter01
349
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৪
Collected from google
স্টাফ রিপোর্টার
লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল ম্যানেজমেন্ট (বিআইসিএম)। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা বাকি দুটি সেশন অনুষ্ঠিত হবে ১০ ও ১৭ ফেব্রুয়ারি। প্রথম দিন কর্মশালাটি উদ্বোধন করেছেন লংকাবাংলা সিকিউরিটিজের চিফ টেকনোলজি অফিসার মো. মঈনুল ইসলাম। এতে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির ২৫ জন কর্মী।
কর্মশালায় পুঁজিবাজারের মৌলিক বিষয়ে লংকাবাংলার একদল নতুন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। শিল্প, অর্থনীতি, বাংলাদেশের আর্থিক ব্যবস্থা, পুঁজিবাজারের প্রধান স্টেকহোল্ডার এবং এটির নিয়মনীতিসহ নানা বিষয় সম্পর্কে সম্যক ধারণা পাবেন কর্মশালায় অংশগ্রহণকারীরা।
লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নতুন প্রজন্মের জ্ঞানভিত্তিক পুঁজিবাজার পেশাদার তৈরি করতে চায় বিআইসিএম। যাতে করে তাদের মাধ্যমে বিনিয়োগকারীরা জেনে বুঝে সুচিন্তিতভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন।
প্রসঙ্গত, প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনের জন্য গত ডিসেম্বরে লংকাবাংলা সিকিউরিটিজ ও বিআইসিএমের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে সই করেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক খন্দকার সাফফাত রেজা।
আরও পড়ুন:
সদ্য সংবাদ সম্পর্কিত আরও
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
১৩ জুন ২০২৪
ঈদুল আযহা উপলক্ষে নেক্সাস টেলিভিশন-এ থাকছে বিশেষ টকশোসহ অনুষ্ঠান
১২ জুন ২০২৪
শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি সংসদে
১১ জুন ২০২৪
শেয়ারবাজারে আসলে স্টক এক্সচেঞ্জের শতভাগ শিখবেন: বিএসইসি চেয়ারম্যান
১০ জুন ২০২৪
ঈদে টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
০৮ জুন ২০২৪
পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে ডিবিএ: বিএসইসি চেয়ারম্যান
০৫ জুন ২০২৪
