ব্লকে ৫৮ কোটি টাকার লেনদেন
Reporter01
436
প্রকাশিত: ০৫ জুন ২০২৪
Collected from online
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪৩টি কোম্পানির মোট ৫৮কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৫ জুন) ব্লকে সবচেয়ে বেশি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৮৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ৪ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকা এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
