ব্যাংক খাতের দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল
Reporter01
382
প্রকাশিত: ২৮ মে ২০২৪
Collected from online
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (২৯ মে) স্পট মার্কেটে যাচ্ছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হচ্ছে- এনআরবি ব্যাংক এবং এনসিসি ব্যাংক পিএলসি।
সূত্র মতে, ব্যাংক খাতের কোম্পানি দুইটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার (৩০ মে)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ০২ জুন। আর রেকর্ড ডেটের দিন কোম্পানি দুইটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
