ব্লকে ৪১ কোটি টাকার লেনদেন
Reporter01
444
প্রকাশিত: ২৮ মে ২০২৪
Collected from online
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩৮টি কোম্পানির মোট ৪১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ মে) ব্লকে সবচেয়ে বেশি আইএফআইসি ব্যাংক পিএলসির ১৫ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার টাকা ও তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাষ্ট্রিজের ৬ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
