ব্লকে ১৯১ কোটি টাকার লেনদেন
Reporter01
369
প্রকাশিত: ২৩ মে ২০২৪
Collected from online
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪২টি কোম্পানির মোট ১৯১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ মে) ব্লকে সবচেয়ে বেশি ইউনিলিভার কনজ্যুমারের ৮৮ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৪২ কোটি ৮৮ লাখ টাকা ও তৃতীয় স্থানে থাকা এসিআই লিমিটেডের ৩৬ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
