ঢাকা সোমবার
২৪ আগস্ট ২০২৬
০৬ জুন ২০২৪

পাঁচ কোম্পানির লেনদেন চালূ রোববার


Reporter01
322

প্রকাশিত: ২৩ মে ২০২৪
পাঁচ কোম্পানির লেনদেন চালূ রোববার Collected from online



নিজস্ব প্রতিবেদক

রেকর্ড ডেটের পর আগামী রবিবার (২৬ মে) পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির লেনদেন চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- মীর আখতার হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

রেকর্ড ডেটের পর আগামী রবিবার যথানিয়মে কোম্পানিগুলো ডিএসইতে লেনদেন করবে।


আরও পড়ুন:

বিষয়: