ব্লকে ৭০ কোটি টাকার লেনদেন
Reporter01
462
প্রকাশিত: ২১ মে ২০২৪
Collected from online
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩৯টি কোম্পানির মোট ৭০ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২১ মে) ব্লকে সবচেয়ে বেশি এসিআই লিমিটেডের ২৪ কোটি ১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজ্যুমারের ২৩ কোটি ৯৮ লাখ ৫৫ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ৯০ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
