ব্লকে ৪১ কোটি টাকার লেনদেন
Reporter01
464
প্রকাশিত: ১৯ মে ২০২৪
Collected from online
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৩টি কোম্পানির মোট ৪১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৯ মে) ব্লকে সবচেয়ে বেশি ইস্টার্ন ব্যাংকের ৭ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এসিআই লিমিটেডের ৪ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার টাকা ও তৃতীয় স্থানে থাকা রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৪ কোটি ১০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
