ব্লকে ৭০ কোটি টাকার লেনদেন
Reporter01
422
প্রকাশিত: ০২ মে ২০২৪
Collected from online
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪৩টি কোম্পানির মোট ৭০ কোটি ০১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০২ মে) ব্লকে সবচেয়ে বেশি উত্তরা ব্যাংকের ১৩ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১২ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা ও তৃতীয় স্থানে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
