এপ্রিলে রপ্তানি আয় ৩৯২ কোটি ডলার
Reporter01
333
প্রকাশিত: ০২ মে ২০২৪
Collected from online
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাকের চালানে ধীর গতিসহ অন্যান্য খাতে মন্দার কারণে চলতি বছরের এপ্রিলে রপ্তানি সামান্য কমেছে। যদিও চলতি বছরের প্রথম দশ মাসের হিসেবে ইতিবাচক ধারায় রয়েছে দেশের রপ্তানি খাত।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলে বাংলাদেশ ৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের চেয়ে শূন্য দশমিক ৯৯ শতাংশ কম।
তবে এপ্রিলে পণ্য রপ্তানি কমলেও সামগ্রিকভাবে পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় আছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৪ হাজার ৭৪৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯৩ শতাংশ বেশি। যদিও ৯ মাস শেষে এই প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৩ শতাংশ।
এছাড়া চলতি অর্থবছরে দশ মাসে তৈরি পোশাকের রপ্তানি ৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ৪০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশের রপ্তানির ৮৫ শতাংশ অবদান রাখে তৈরি পোশাক।
চলতি অর্থবছরের জন্য ৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানি ছিল ৫ হাজার ৫৫৬ কোটি ডলার।
আরও পড়ুন:
অথনীতি সম্পর্কিত আরও
প্রচ্ছন্ন রপ্তানিতে নগদ প্রণোদনা চায় বিজিএপিএমইএ
১৩ জুন ২০২৪
ক্যাপিটাল গেইনে কর আরোপ প্রস্তাব থাকছেনা চূড়ান্ত বাজেটে
১২ জুন ২০২৪
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
১১ জুন ২০২৪
ইউরোপসহ ৩৮ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম
১০ জুন ২০২৪
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন: অর্থমন্ত্রী
০৮ জুন ২০২৪
৮ লাখ কোটি টাকার বাজেট পেশ আজ
০৫ জুন ২০২৪
