ঢাকা শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬
১১ জুন ২০২৪

বেস্ট হোল্ডিংসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ


Reporter01
599

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৪
বেস্ট হোল্ডিংসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ Collected from google



স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা অবকাশ ও পর্যটন খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৫৬ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে এককভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৬ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ১৪ পয়সা।


আরও পড়ুন: