ঢাকা মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬
০৫ জুন ২০২৪

ফার্মা এইডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি


নিউজ ডেস্ক
244

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২
ফার্মা এইডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি



পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইড লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সম্প্রতি ফার্মা এইডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২০ জানুযারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭৯ টাকা ৮০ পয়সা। ২০ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৭৯১ টাকায়  উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

বিষয়: