ঢাকা মঙ্গলবার
২৭ জানুয়ারী ২০২৬
১১ জুন ২০২৪

অস্বাভাবিক দর বাড়ায় ইউনাইটেড ইনসিওরেন্সকে ডিএসইর সতর্কতা


নিউজ ডেস্ক
406

প্রকাশিত: ০৪ মে ২০২১
অস্বাভাবিক দর বাড়ায় ইউনাইটেড ইনসিওরেন্সকে ডিএসইর সতর্কতা



শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইনসিওরেন্সের শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে কোম্পানিটিকে সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জানা গেছে, কোম্পানির শেয়ার দর বেশ কিছুদিন যাবত বেড়েই চলছে। এটাকে অস্বাভাবিক বলে এর কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ৩ মে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪৩.৫০ টাকায়। আর ০৩ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৪.৭০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.২০ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: