ঢাকা বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬
১০ আগস্ট ২০২১

ভারতের প্রতি 'ভদ্রতা' দেখিয়ে উল্টো বিপদে ইংল্যান্ড


নিউজ ডেস্ক
415

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১
ভারতের প্রতি 'ভদ্রতা' দেখিয়ে উল্টো বিপদে ইংল্যান্ড



চেন্নাইয়ে চলমান সিরিজের প্রথম টেস্টে ফলোঅনে পড়েছিল ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ভারত মাত্র ৩৩৭ রানে শেষ হয়ে গিয়েছিল। ক্রিকেটের নিয়মানুযায়ী ভারতকে ফলোঅন করানোর সুযোগ ছিল ইংলিশদের সামনে। কিন্তু সেটা তারা না করে আবারও ব্যাটিংয়ে নেমেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের অবস্থা সুবিধার নয়। ১৩০ রান তুলতেই প্যাভিলিয়নে ফিরেছেন ৬ ব্যাটসম্যান। বল হাতে ভয়ংকর হয়ে উঠেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এখন পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। এছাড়া শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ নিয়েছেন ১টি করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অতিথিদের লিড দাঁড়িয়েছে ৩৭৮ রানের। ইংলিশদের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭ রান।

আরও পড়ুন:

বিষয়: