করোনার অযুহাতে বাংলাদেশে আসেননি, অথচ দেশেই করোনা আক্রান্ত শাই হোপ
নিউজ ডেস্ক
397
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২১
বাংলাদেশের করোনা পরিস্থিতির অযুহাত দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসেননি শাই হোপ। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! বাংলাদেশের মাটিতে ক্যারিবীয়রা যখন সুস্থতার সঙ্গে খেলে যাচ্ছেন সেসময় দেশে থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হোপ।
মঙ্গলবার বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে হোপের করোনা আক্রান্ত হওয়ার তথ্য। শাই হোপ ছাড়াও তার ভাই কাইল হোপও করোনায় আক্রান্ত হয়েছেন।
আগামী মাসে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া সুপার ফিফটি কাপকে সামনে রেখে করোনা পরীক্ষা করা হলে হোপের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাই টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছেন তিনি।
করোনা পরিস্থিতির কারণে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেন সফরকারী দলের ১০ ক্রিকেটার, তাদেরই একজন হোপ
আরও পড়ুন:
খেলা-ধুলা সম্পর্কিত আরও
শেষ ম্যাচে হার বাংলাদেশের
১২ মে ২০২৪
রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ
১১ মে ২০২৪
বড় জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
০৬ মার্চ ২০২৪
শিরোপা জিততে চান মেয়েরা
০৭ ফেব্রুয়ারি ২০২৪
৫ রানের হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
০৩ ফেব্রুয়ারি ২০২৪
বড় দল হয়ে ওঠার শুরু দেখছেন সাকিব
১০ আগস্ট ২০২১
