ঢাকা বুধবার
২৬ আগস্ট ২০২৬
১০ আগস্ট ২০২১

তামিম অনেক রেকর্ড ভাঙবে : নেইল ম্যাকেঞ্জি


নিউজ ডেস্ক
346

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০
তামিম অনেক রেকর্ড ভাঙবে : নেইল ম্যাকেঞ্জি



ডেস্ক রিপোর্ট : তামিম ইকবাল একজন অভিজ্ঞ খেলোয়াড়, সে বাংলাদেশের হয়ে অনেক রেকর্ড ভাঙবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ম্যাকেঞ্জি বলেন, তামিমের মতো প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়ের বেলায় আপনি শুধু চাইবেন তার খেলাটা বুঝতে। পারফর্ম করার জন্য সে নিজেই নিজেকে অনেক চাপে রাখে। সে সবসময়ই ভালো করতে চায়। এই ব্যাটিং কোচ আরও বলেন, তামিম কতটা ভালো খেলোয়াড় তা আমরা সবাই জানি। সব কোচই চায় দলে খেলোয়াড়দের তাদের ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে। যাতে করে তারা বুঝতে পারে তাদের কি করতে হবে।

আরও পড়ুন:

বিষয়: