অর্থনৈতিকভাবে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে : শেহবাজ শরিফ
Reporter01
309
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪
Collected from online
ডেস্ক রিপোর্ট
অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে। তাদের দিকে তাকালে এখন লজ্জিত হই। বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (২৪ এপ্রিল) দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। খবর হিন্দুস্থান টাইমসের।
শেহবাজ শরীফ বলেন, ১৯৭১ সালের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে।
তিনি বলেন, দেশটির উন্নতির দিকে তাকালে আমি লজ্জিত হই। কারণ, বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনও অনেক পিছিয়ে আছে। এদিন দেশটির বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা নতুন প্রধানমন্ত্রীকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও ব্যবসাবিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরিফ। বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় আছে। ফলে শেহবাজ শরীফের ওপর বেশ চাপ রয়েছে।
আরও পড়ুন:
অথনীতি সম্পর্কিত আরও
প্রচ্ছন্ন রপ্তানিতে নগদ প্রণোদনা চায় বিজিএপিএমইএ
১৩ জুন ২০২৪
ক্যাপিটাল গেইনে কর আরোপ প্রস্তাব থাকছেনা চূড়ান্ত বাজেটে
১২ জুন ২০২৪
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
১১ জুন ২০২৪
ইউরোপসহ ৩৮ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম
১০ জুন ২০২৪
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন: অর্থমন্ত্রী
০৮ জুন ২০২৪
৮ লাখ কোটি টাকার বাজেট পেশ আজ
০৫ জুন ২০২৪
